সিলেট নিউজ বিডি ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ১২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা অফিস আয়োজনে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের জামেয়া ইসলামিয়া রাউতকান্দি-শিকন্দরপুর মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মাদকবিরোধী সচেতনতামূলক সভায় প্রতিষ্ঠানের মোহতামিম মাওলানা মোজাহিদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার পরিদর্শক মোঃ এমদাদুল্লাহ ও পরিদর্শক মোঃ কবিরুল হাসান, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ, মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মিসবাহ্ উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ ও দোয়া করা।
আলোচনা সভায় বক্তারা মাদকবিরোধীর বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক ব্যাপক আলোচনা করেন। সেই সাথে সকলকে মাদকের বিরুদ্ধে জোরদার আন্দোলনের মাধ্যমে মাদকদ্রবের অপব্যবহার ও নির্মূল করার আহবান জানান।
Sylhetnewsbd Online News Paper