তাহিরপুর প্রতিনিধি,সিলেট নিউজ বিডি: সুনামগঞ্জ-তাহিরপুর লাউড়েরগড় বিন্নাকুলি বাজারের পাশে যাদুকাটা নদীর উপর এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন দৃষ্টি নন্দন সেতুর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন ও জনসভা অনুষ্টিত। গত বছরের ৪ জুলাই ৭৮ কোটি টাকা ব্যায়ে ৭৫০ মিটার দৈর্ঘ্যরে এই সেতুর দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বিন্নাকুলি বাজারে একটি জনসভায় তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁনের সভাপতিত্ব তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে যাদুকাটা নদীর উপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এমপি।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুহিবুর রহমান মানিক এমপি সুনামগঞ্জ(৫),ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি সুনামগঞ্জ(১), ড. জয়া সেন গুপ্তা এমপি সুনামগঞ্জ(২), পীর ফজলুর রহমান এমপি সুনামগঞ্জ(৪), এডভোকেট শামছুন্নাহার বেগম এমপি(সংরক্ষিত), আলহাজ্ব মতিয়ুর রহমান সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখা, জাফর আহমেদ খাঁন স্বিনিয়র সচিব এলজিডি মন্ত্রনালয়, আবুল কালাম আজাদ প্রধান প্রকৌশলী এলজিডি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এজাজুল হক এজাজ কেন্দ্রীয় সহসভাপতি জাতীয় শ্রমিকলীগ, আলহাজ্ব আলকাছ উদ্দিন খন্দকার সভাপতি কয়লা আমদানীকারক, ইউছুফ আল আজাদ জেলামুক্তি যুদ্ধা ডিপুটি কমান্ডার সুনামগঞ্জ, মুস্তাক আহমদ সভাপতি আওয়ামীযুবলীগ মধ্যনগর, শামীম আহমেদ বিলকিছ সাধারন সম্পাদক ধুর্মপাশা উপজেলা, নাদের বখত নবনির্বাচিত মেয়র সুনামগঞ্জ পৌরসভা, মাহবুবুল আলম(বাচ্চু) ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ নেতা, আমিনুল ইসলাম যুগ্ন সাধারন সম্পাদক তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ, শফিকুল ইসলাম(সফিক) মধ্যনগর আওয়ামীলীগ নেতা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, গোপালগঞ্জ ও সুনামগঞ্জ কে মাননীয় প্রধানমন্ত্রী একই দৃষ্টিতে দেখেন। উপস্থিত ভক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে, বর্তমান সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপির প্রচেষ্টায় তাহিরপুর মধ্যনগর তথা সুনামগঞ্জ বাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে যাদুকাটা নদীতে বিন্নাকুলি বাজারে এলজিইডির বাস্তবায়নে দেশের দ্বিতীয় বৃহত্তম সেতু নির্মাণ কাজ সম্পুর্ণ হলে বালু-পাথর-কয়লাসহ সীমান্ত এলাকার ব্যবসা- বাণিজ্যের দ্বার উন্মোচন ও প্রকৃতির নীলাভুমি টাংগুয়ার হাওড়সহ বিভিন্ন প্রকৃতিক সুন্দর্য দেখতে আসা প্রকৃতিপ্রেমীদের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। তাহিরপুর মধ্যনগর ধর্মপাশাসহ সুনামগঞ্জ নেত্রকোনার জেলা শহরের সাথে যোগাযোগ বৃদ্ধি হবে। তবে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন,‘যাদুকাটা নদীর উপর সেতু নির্মাণ করা আমার দীর্ঘ্য দিনের প্রচেষ্টা আজ তার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন হল। ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগরসহ জেলাবাসীর দীর্ঘদিনের দাবী পূরণ হল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির মধ্যে এই সেতুটিই অন্যতম একটি প্রকল্প। তিনি হাওরবাসীর উন্নয়নে আন্তরিক। এই সেতু নির্মাণের ফলে যোগাযোগসহ ব্যবসার দ্বার উন্মোচন ও উন্নয়নের বিপ্লব ঘটবে।
Sylhetnewsbd Online News Paper