সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট নগরীর পশ্চিম সুবিদবাজারস্থ লন্ডনী রোডের সম্মুখের প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ এপ্রিল) বাদ জুমআ অগ্রনী তরুণ সংঘের নিজস্ব অর্থায়নে এ ফটকের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রনী তরুণ সংঘের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান খান মুন্না। অগ্রনী তরুণ সংঘের সহ সভাপতি মাসুদুজ্জামান তপাদার মুক্তা ও সহ সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান। এসময় তিনি বলেন, সম্প্রতি লন্ডনী রোডে ছিনতাইসহ নানা প্রকার বিশৃঙ্খলাপূর্ণ কাজ সংঘঠিত হচ্ছে। প্রধান ফটকের উদ্বোধনের এ ধরণে কার্যকলাপ হৃাস পাবে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে। সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী তরুণ সংঘের এ উদ্যোগ সাধুবাদ জানিয়ে তিনি বলেন, প্রধান ফটকের উদ্বোধনীর নিশ্চয় প্রশংসার দাবি রাখে। আশা করি আগামীতেও অগ্রণী তরুণ সংঘ সমাজের উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা নিয়ে কাজ করবে। আগামী কিছুদিনের মধ্যে আরো ২টি গেইটের উদ্বোধন করা হবে জানা যায়।
এসময় আরো বক্তব্য রাখেন লন্ডনী রোড মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসনাত চৌধুরী, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, অগ্রণী তরুণ সংঘের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মিশু, এম. এ গনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মছব্বির আলী, নুরুল ইসলাম, আব্দুল মালিক পুকন, আব্দুল্লাহ আল হারুন রাজু, হুমায়ুন কবির, রানা শেখ, দিলওয়ার আহমদ, ফজলুল রহমান, সংঘের সাবেক সভাপতি রাসেল আহমদ চৌধুরী রাজু, সহ সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মো. কাউছার আহমদ, দেওয়ান নাঈম, শাহ নেওয়াজ চৌধুরী রাহাত, তাসিন আহমদ, শাহ মোঃ রাসেদ, মো. মারজান তৌফিক, মো. রেজওয়ান আহমদ জাহান, ইমাদ আহমদ রবি, ফাহিম আহমদ, আব্দুল্লাহ আলামিন, লায়েক আহমদ, ইমতিয়াজ আহমদ, মো. বাবুল প্রমুখ।
অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা লন্ডনী রোড জামে মসজিদের খতিব ও ইমাম মিসবাউজ্জামান।
Sylhetnewsbd Online News Paper