তাহিরপুর সীমান্তে যুবকের গলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা

তাহিরপুর প্রতিনিধি,সিলেট নিউজ বিডি ডেস্ক: তাহিরপুরে এক যুবকের গলার শ্বাষনালী কেটে দিয়েছে দৃর্বৃত্তরা।

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কচুনআলী গ্রামের সরুজ মিয়ার ছেলে,সোলেমান মিয়া(৩০)।

শুক্রবার দুদুপু ১.৩০ টার দিকে শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তের নুরপুর গ্রাম সংলগ্ন হিজল বাগানে রক্তাত্ব অবস্থায় শ্বাষনালী খাটা যুবককে পুলিশ উদ্ধার করে।চিকিৎসার জন্য তহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার আসংখা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করে।
সুলেমানের স্বজনদের সূত্রে জানা যায়, সোলেমান মিয়া গত চাঁর পাঁচ দিন ধরে নিখোঁজ । অনেক খুজা খুজির করেও তার সন্ধ্যান পাওয়া যাচ্ছিলনা। শুক্রবার দুপুর দেড়টার দিকে টাঙ্গুয়া হাওড় সংলগ্ন নুরুপুর গ্রামের সামনের হিজল বাগানে সোলেমান মিয়া শ্বাষনালী খাটা আশংখা জনক অবস্থায় স্থানীয় লোকজন দেখে থানায় খবর দেন।

দুপুর ২টার দিকে ট্যাকেরঘাট পুলিশ ফাড়িঁর এএসআই ইমাম হোসেন ঘটনাস্থলে এসে পৌছে, তাকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশংখা জনক হওয়য় তাহিরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর গঠনার নিশ্চিত করে বলেন, গলার শ্বাষনালী কাটা এক যুবককে পুলিশ উদ্ধার করেছে।