বড়লেখায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভী বাজারের বড়লেখায় উপজেলায় দক্ষিণভাগ ইউনিয়নের পাথারায়িা চা-বাগান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবক মৃত্যু হয়েছে।
তাঁর নাম আদিবাস রিকমুন (৩০)। রিকমুন উপজেলার পাথারায়িা চা-বাগান এলাকার মাধব রিকমুনের ছেলে। বৃহস্পতিবার সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটায় দিগে বাঁশের খুঁটা দিয়ে আম পাড়ার জন্য গাছে ওঠেন রিকমুন। এসময় অসাবধানতাবশত বাঁশের খুঁটা বিদ্যুতের মেইন লাইনের তারের সাথে লেগে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুপুর একটায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।