সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহেরের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। বুধবার রাতে সিলেট কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যালয়ে এ স্বাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সহ সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, সহ ধর্ম সম্পাদক ফয়জুর রহমান, প্রচার সম্পাদক মো. মনজু মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. জিয়াবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. ফারুক আহমদ, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা মহানগর শাখার প্রচার সচিব মাহফুজ আল গালিব, সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদের সদস্য আবুল বশর, সয়দুরন্নুর রহমান, মো. রিপন মিয়া, মো. শেখনুর, মো. বাদশা মিয়া, মো. সেবুল মিয়া, মো. মুরসালিম, মো. সুমন মিয়া, শহিদ মিয়া, মো. আবুল মিয়া, আফতর আলী, মো. আব্দুর রঊফ, মো. দুলাল মিয়া, মো. সুজত মিয়া প্রমুখ।
এসময় মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদ সমাজের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা নিয়ে কাজ করবে। এ সংগঠনের প্রতিটি সদস্য যুবদের মধ্যে আশা আকাঙ্খা ও কর্মমূখী গড়ে তুলবে। সংগঠনের পরিচালনায় যতটুকু সহযোগিতা করা আমি করে যাবো। পরিশেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
Sylhetnewsbd Online News Paper