বড়লেখা নিজ বাহাদুপুর ইউনিয়নের ১৮-১৯ সালের বাজেট ঘোষনা

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ সালের বাজেট ঘোষনা করা হয়েছে।
সোমবার(২৮ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ হল রুমে ১৮-১৯ সালের বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ময়নুল হক।

বাজেটে মোট আয় ধরা হয় ১ কোটি ৩০ লক্ষ ৮১ হাজার ৩৬৪ টাকা,মোট ব্যয় ১ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৯৬৪ টাকা এবং উদৃত ধরা হয়েছে ৫৩ হাজার ৪ শত টাকা।

ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান ছামাদ আহমদ তামিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুহেল মাহমুদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল কুদ্দুছ আবু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম নুনু, ইউপি সদস্য ইমাম উদ্দিন হিফজুর,উপজেলা যুবলীগের সদস্য তোফায়েল আহমদ স্বপন, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি কবীর হোসেন,সাধারণ সম্পাদক এবাদ আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ইউপি সদস্য সাজু আহমদ, ইউপি সদস্য শামীম আহমদ, কবীর আহমদ, রশিদ আহমদ সুনাম প্রমুখ। অনুষ্ঠানে বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় নায়েক।