বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ’র সভাপতি পবিত্র উমরাহ্‌ পালনের জন্য সৌদি গমন

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: সিলেটস্থ বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ’র সভাপতি ফাহিম আহমদ(হামীম) পবিত্র উমরাহ্‌ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

সোমবার(২৮ মে) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে স্বপরিবারে যাত্রা করেন।

সিলেটস্থ বড়লেখা ছাত্রকল্যাণ সংঘ’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু জানান, এই সফর সফলের জন্য ফাহিম আহমদ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।তিনি উমরাহ্ পালনে থাকাকালীন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সিনিয়র সহ-সভাপতি এম.তারেক হাসনাত।