পাঠানটুলা সমাজ কল্যাণ সংস্থার কমিটির ১২ জনের পদত্যাগ

সিলেট নিউজ বিডি ডেস্ক: নগরীর পাঠানটুলা সমাজ কল্যাণ সংস্থার ৫ ঘন্টার মাথায় নব গঠিত কমিটির প্রতি অনাস্থা জানিয়ে ২৬ সদস্যের কমিটির পদত্যাগ করেছেন ১২ জন। নতুন কমিটিতে সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ একই পরিবারের সদস্য বলে অভিযোগ করেন পদত্যাগকারি সদস্যরা।

নতুন কমিটি থেকে পদত্যাগকারি সদস্যরা হলেন, উপদেষ্টা ছাব্বির খান, জাহাঙ্গীর আহমদ, সহ-সভাপতি সাইফুল রহমান জেবু, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজ খান সজিব, সহ- দপ্তর সম্পাদক রাসেল আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, সদস্য হেলাল আহমদ, সুজাত আহমদ, দুলাল আহমদ, নাজিম খান, ফারুক আহমদ, সাব্বির কামালি, আব্দুল মুমিন ও আব্দুল আহাদ।

একই পরিবারের তিন সদস্যকে নতুন কমিটিতে স্থান দেয়া ও সিনিয়র-জুনিয়র এর তফাৎ না রাখা নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ করেন কমিটির গুরুত্বপূর্ণ এই সদস্যরা। এই কমিটিকে পকেট কমিটি বলে দাবি করেন তারা।

নব কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আজিজ খান সজীব প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।