সিলেটে বড়লেখা ছাত্রকল্যাণ সংঘের ইফতার মাহফিল সম্পন

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: সিলেটে অধ্যয়নরত বড়লেখা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বড়লেখা ছাত্রকল্যাণ সংঘের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন হয়েছে।

৩১ মে (বৃহস্পতিবার) নগরীর শিবগঞ্জস্থ মেজবানী রেষ্টুরেন্ট ও পার্টী সেন্টারে ইফতার মাহফিলে সংগঠনের সহ-সভাপতি আজাদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুর সঞ্চালনায়,সহ-সাংগঠনিক হাফিজ আবু বকরের কোরআন তেলাওতের মাধ্যমে ইস্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদে শুভেচ্ছা বক্তব্যে দেন।
প্রধান অতিথি ছিলেন এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের লেকচারার ও বড়লেখার কৃতিসন্তান জনাব মোদাব্বের হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম,সাবেক ছাত্রনেতা ভানু লাল দাস,সংগঠনের স্থায়ী কমিটির সদস্য হিফজুর রহমান,জুড়ি স্টুডেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ,কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন সভাপতি মুনজের আহমদ মুন,অফিস সম্পাদক মিফতাহুল ইসলাম,জিন্দাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বড়লেখার সন্তান পিকলু দাস।
অন্যদের মধ্য উপস্হিত ছিলেন জৌতির্ময় দাস, সহ-সভাপতি সুদীপ দেবনাথ,যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম,সৌরভ নাথ,সাংগঠনিক সম্পাদক মনতোষ দে বাঁধন, যুগ্ম সহ-সাংগঠনিক সৌরভ দে,আব্দুল্লাহ রাশেদ রাজা,অপু দেবনাথ,অর্থ সম্পাদক সাইদুর রহমান ও প্রীতম দাস,উইলপাওয়ার বাংলাদেশ র’ ডিভিশনাল এক্টিভিটিষ্ট আবু তাহের,সহ সম্পাদক সুমিত দাস,সহ দপ্তর সম্পাদক সাব্বির আহমদ,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম আহমদ,কলেজ ছাত্র বিষয়ক সম্পাদক লিসান রহমান ও হীরক দাস,ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমুখ।