বড়লেখায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলায় জাতিয়তাবাদি দল বিএনপি র’ দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান র’ ৩৭ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

বুধবার (৩০শে মে) বাদ যোহর বড়লেখা পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্দ্যোগে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান র’ ৩৭ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি র’ সভাপতি আব্দুল হাফিজ এর সভাপতিত্বে ও সাধরন সম্পাদক মুজিবুর রহমান খছরুর পরিচালনায় মিলাদ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

অন্যদের মধ্য বক্তব্য রাখেন- বড়লেখা পৌর বিএনপি’র সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক রাহেনা বেগম হাছনা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খাঁন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল কাদির পলাশ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের প্রস্তাবিত সভাপতি রায়হান মুজিব, প্রস্তাবিত সাধারন সম্পাদক আব্দুল মালিক, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম কাওছার, উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা জাহিদুল ইসলাম মতিন, ছাত্রদল নেতা আছাদ আহমদ উদ্দিন প্রমুখ।