সিলেট নিউজ বিডি ডেস্ক: মানবিকতা এখন ইফতারের পণ্য হয়ে প্রদর্শিত হচ্ছে, বিক্রি হচ্ছে, আর মানবতা ঢুকরে ঢুকরে কাঁদছে অযোগ্যতার হাতে পড়ে। মানুষের মধ্যে লজ্জা সরম থাকতে হয় কিন্তু তিনি মন্ত্রী তার মধ্যে পেলাম না তাহলে নির্লজ্জ্ব মানুষ ও পৃথিবীতে আছে।
বিয়ানী বাজারের আওয়ামীলীগ কৰ্মী আলীম উদ্দীন ক্যান্সারে আক্রান্ত তার চিকিসার জন্যে প্রধানমন্ত্রীর নিকট থেকে দুই লাখ টাকার চেক এনে প্রায় দেড়মাস আটকে রেখে রোগীকে ঢাকায় রেখে ঢাকা থেকে চেকটি গত ৩০ মে ২০১৮ ইং তারিখে বিয়ানী বাজারের কলেজ মাঠে প্রদর্শণ করলেন মন্ত্রী খ্যাত ভদ্রবেশী মানুষ।
অমানবিকতার ও একটা সীমা থাকে কিন্তু তিনি সীমা লঙ্গন করলেন দেড়মাস আটকিয়ে রেখে প্রদর্শন না করে দিবেন কেন? ফোন রিকুয়েস্ট সবই এর মধ্যে করা হলো ঢাকায় যেন চেকটা দেয়া হয় কিন্তু উনার দফতর থেকে বলা হলো উনার সিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রদর্শনের জন্যে, মৃত্যুপথযাত্রী আলীমের যদি কিছু হয়ে যেতো এই প্রায় দেড়মাসে তখন কি হতো?
আমরা ও রাজনীতি করি তবে রাজনীতিকে এতো নিচে নামিয়ে আনা কেনো?
বিয়ানী বাজার আওয়ামীলীগ বিরাট তাজা ফুলের মঞ্চ তৈরী করলো কলেজ মাঠে বড় প্যান্ডেল বানানো হলো ইফতারের জন্যে মন্ত্রী প্রধান অতিথি বলে কথা কয়েক শত লোক ইফতার করলো কিন্তু ছাত্রলীগ বয়কট করলো।
লক্ষ লক্ষ টাকা খরচ হলো আমার ভালো লাগলো দেখে যে, আমার বিয়ানীবাজার আওয়ামীলীগ আগের মতো আর গরীব নেই ধনী হয়ে গেছে ইফতারে লক্ষ টাকা খরছ করতে পারে!
মন্ত্রী লম্বা বক্তব্য দিলেন! দিতেই হবে বক্তব্যে অন্যরা সময় নিলে রাগ করেন তিনি সুধু বক্তব্য দিতে চান লম্বা গলায়। কয়েক মাস পূর্বে আলীনগরে স্বেচ্ছাসেবকলীগের জেলা সহ সভাপতি আহবাবুর রহমান খানের সম্বর্ধনায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডঃ নাসির উদ্দীন খান জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে বাদ দিয়ে তিনি বক্তব্য দিয়ে মিলিটারীর মতো চলে যান এমনকি যার বাড়ীতে একটু পূর্বে খেয়ে এলেন তার সম্বর্ধনা তার নামটাও একবার নিলেন না, যাক বক্তব্য তাকে দিতেই হবে।
বিয়ানী বাজার কলেজ মাঠে মন্ত্রী বক্তৃতার পর ক্যান্সার আক্রান্ত আওয়ামীলীগ কৰ্মী আলীমকে মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া দুই লক্ষ টাকার চেক তোলে ধরলেন, প্রদর্শন করলেন জনতা ও মিডিয়ার সামনে তার ভাবখানা এমন যে, তিনি দুই লক্ষ টাকার চেক নয় যেনো মক্কা বিজয় করে এসেছেন।
জনমনে আরেকটি প্রশ্ন দেখা দিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা হিসেবে সারাবিশ্বে পরিচিত তাই আলীমের মতো সাধারণ কর্মীকেও দুই লক্ষ টাকা অনুদান দিতে পারলেন।
কিন্তু আমাদের এমপি ও মন্ত্রী এলাকার মানুষের ভোটে নির্বাচিত আলীমদের ভোটে নির্বাচিত তিনি কত দিলেন? তার মন্ত্রণালয় অথবা তার ব্যক্তিগত পক্ষ থেকে ৫ হাজার টাকা হলেও তো দিতে পারতেন? আসলে দেয়ার জন্য একটা মন লাগে যা প্রধানমন্ত্রীর আছে তার নেই, তার আছে নেয়ার মন নাটকের মন তাই প্রদর্শনের জন্যে প্রায় দেড়মাস আটকে রেখেছিলেন যিনি আলীমের চেকটি।
এ দিকে আলীম আমাকে নিজে জানায় কানাডা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতি জনাব সরোয়ার হোসেনের বাসায় গিয়ে কথা বলাতে উনি ব্যক্তিগত ভাবে তাকে ৫০ হাজার টাকা দেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করতে কাগজ পত্র নিয়ে আসতে বলেন এবং আলীম যথারীতি কাগজ পত্র নিয়ে আসলে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেন এবং দুই লক্ষ টাকা মঞ্জুর হয়। কিন্তু তারপর চেক রেডি হলে তিনি ইউরোপ সফরে থাকায় নাহিদ সাহেব চেকটি গ্রহণ করেন।
বিয়ানী বাজার উপজেলা সারা বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা হিসেবে পরিচিত আর সেখানকার কর্মীর জন্য সুদূর প্রধান মন্ত্রী পর্যন্ত যেতে হলো মাত্র দুই লক্ষ টাকার জন্যে!!!
যদি জানতাম তবে একাই আমি দিতে পারতাম দেয়ার মানসিকতা ও আছে তবূ এলাকার মাথা হেট্ হতে দিতাম না।
মানুষ কখন অন্যের নিকট কিংবা সরকারের নিকট সাহায্যের জন্যে হাত পাতে, যখন সে পারে না, তাই আমাদের না বলে আমার এলাকার এমপি প্রধানমন্ত্রীর নিকট চেয়ে দু-লক্ষ টাকার চেক এনে এলাকার সম্মান অনেক আকাশচুম্বী বৃদ্ধি করলেন।
অসহায় মৃত্যুপথযাত্রী আওয়ামীলীগ কৰ্মী আলীম-কে নিয়ে মন্ত্রী যে নাটকের মহড়া দিলেন, চেক দিলেন, তাতে মানবতা লজ্জ্বায় ঘৃনায় মুখ লুকিয়ে কুশিয়ারা ও সুনাই নদীর ঢেউয়ের মাঝে ঢুকরে ঢুকরে কাঁদছে, তার এই কান্নায় দেশ বিদেশ বিদীর্ণ করেছে বলে কলম ধরি যাতে আগামী দিনে মানবতা খুশীতে ভরপুর হয়ে মুড়িয়া হাওরের তর্জন গর্জনে বুক উঁচু করে আওয়াজ তোলে আমরা মানবিক বিয়ানী বাজার – সবার সেরা।

লেখক,সাংবাদিক ও কলামিস্ট
আব্দুর রহিম শামীম
সম্পাদক মন্ডলীর সভাপতি
সিলেট নিউজ বিডি ডট কম

Sylhetnewsbd Online News Paper