সিলেট কান্দিরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সদর উপজেলার কান্দিরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৮ জন। শনিবার তারাবির নামাজের সময় বাঘারপার গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল আহাদ ফকির (৩৮)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কান্দিরগাঁওয়ের বাঘারপার গ্রামের জাফর আলী ও মকলিছ মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার তারাবির নামাজের পর শালিস বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষেই সেখানে জড়ো হয়েছিলেন উভয় পক্ষ। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় যা পরবর্তীতে সংঘর্ষে রুপ নেয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল শান্ত রাখতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন