রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯৬

সিলেট নিউজ বিডি ডেস্ক: রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব সদস্যরা । এ সময় বিভিন্ন ধরণের মাদকদ্রব্য জব্দ করা হয়। রোববার ঢাকার বিভিন্ন এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এবিষয়ে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) সুমন কান্তি চৌধুরী বলেন, রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার করে। এ সময় ৫ হাজার ৯৪৭টি ইয়াবা, ১ কেজি ২০২ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১০০ বোতল ফেনসিডিল, ১২৫ বোতল দেশি মদ ও ৬২টি ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে।