সিলেট নিউজ বিডি ডেস্ক: বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষ্যে সিলেট এম. এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ক্লাবফুট মুক্ত শিশুদেরকে নিয়ে এক র্যালির আয়োজন করা হয়। রবিবার ০৩ জুন র্যালিটি উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, আরো উপস্থিত ছিলেন অর্থোপেডিক বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার কামরুল আলম, বিভাগীয় সিলেটের ওয়াক ফর লাইফের ইনচার্জ ফিজিও চিকিৎসক মারুফ আহমদ চৌধুরী, বিদেশী অতিথি নোভাবক্স এর রিসার্চ এন্ড ডেভলপমেন্ট এর প্রেসিডেন্ট গ্রেগড়ি এম গ্লেন, এস এইচ আই ভি এস এর ম্যানাজার মোঃ মোতাহের হোসেন,ওয়াক ফর লাইফের ভলান্টিয়ার নন্দিতা ধর,কাউন্সিলর এনামুল ও ক্লাবফুট মুক্ত শিশুদের পিতামাতা, অভিভাবক, হাসপাতালের কর্মকর্তা সহ প্রায় সহস্রাধিক লোকের অংশগ্রহণে র্যলিটি প্রাণোবন্ত হয়ে উঠে।
অত্র হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগীতায় ও ওয়াক ফর লাইফের সহায়তায় র্যালিটি আয়োজন করা হয়।
উল্লেখ্য যে,২০১০ সালের জুন মাস হতে অত্র হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগীতায় দি গ্লেনকো ফাউন্ডেশন পরিচালিত” ওয়াক ফর লাইফ “জন্মগত পা বাকা শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
এ কার্যক্ষম দ্বারা এ পর্যন্ত ৯০৭টি শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Sylhetnewsbd Online News Paper