সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজি নং ১৪১৮) অন্তর্ভুক্ত চৌহাট্টা সার্ভিস মাইক্রোবাস আঞ্চলিক শ্রমিক উপকমিটি ২ এর সদস্য মোঃ মোসারব মজুমদারের খুনীদের গ্রেফতারের দাবিতে গতকাল ৬ জুন রোববার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চৌহাট্টা-২ মাইক্রোবাস শাখার সভাপতি জামাল আহমদ লিলুর সভাপতিত্বে ও সম্পাদক আলী আকবরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সভাপতি শাহ জামাল, যুগ্ম সম্পাদক হাজী ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক সোনাফর আলী লাকি, কোষাধ্যক্ষ সামসুল হক মানিক, মেম্বার হাবিবুর রহমান হাবিব, ইউনিকের পরিচালক আব্দুল হক, জেলার সাবেক প্রচার সম্পাদক জয়নাল আহমদ। এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নাইওরপুল মাইক্রোবাস শাখার সভাপতি নাজির আহম, চৌহাট্টা মাইক্রোবাস শ্রমিক শাখার সম্পাদক শাহজাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক মনা মিয়া, ফখরুল মিয়া, সুবিদবাজার মাইক্রোবাস শাখার সভাপতি আব্দুল লতিফ, এয়ারপোর্ট শাখার সভাপতি লিটন আহমদ, উত্তর চৌহাট্টা সভাপতি অরুন দেব, শাহী ঈদগাহ মাইক্রোবাস শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক কবির আহমদ, আয়নুর হোসেন লুকু, শফিকুল ইসলাম, শাহ রিপন, আব্দুল আছাদ প্রমুখ।
উল্লেখ্য, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজি নং ১৪১৮) অন্তর্ভুক্ত চৌহাট্টা সার্ভিস মাইক্রোবাস আঞ্চলিক শ্রমিক উপকমিটি ২ এর সদস্য মোঃ মোসারব মজুমদারকে গত ২৭মে চৌহাট্টায় মাইক্রোবাস স্ট্যান্ড থেকে দুটি ছেলে ও একটি মেয়ে জাফলং বেড়াতে যাওয়ার নাম করে যাত্রীবেশী দুর্বৃত্তরা তার কার গাড়ী (ঢাকা মেট্রো গ-২৫৮৭৬৭) ভাড়া নেয়। পরে তার লাশ বাহুবল এলাকায় পাওয়া যায়। তার গাড়িটি দুই দিন পর নরসিংদী থেকে উদ্ধার করা হয়।
Sylhetnewsbd Online News Paper