মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইউপি মেম্বার এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
বুধবার(৬ জুন ) বিকাল ৫ ঘটিকায় বড়লেখা উপজেলা চত্ত্বরে সোনারগাঁ কমিউনিটি সেন্টারে এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন র’ সভাপতিত্বে ও সদস্য সচিব ইমাম উদ্দিন হিফজুর এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (অফিস সহকারী) কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম,৬নং বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোহেব আহমদ, ২নং দাসের বাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, ৯নং সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, মৌলভীবাজার জেলা জাইকা কো-অর্ডিনেটর তারেক আহমদ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের আহবায়ক মোঃ সিরাজ উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক ফরমান আলী, যগ্ম আহবায়ক সরওয়ার আহমদ, ইউপি সদস্য রুহুল আমিন বাহার, রশিদ আহমদ সুনাম, মতলবি আলী, ছওয়াব আলী, আলিম উদ্দিন, ফয়ছল আলম স্বপন প্রমুখ।


Sylhetnewsbd Online News Paper