সদ্য প্রয়াত বিশিষ্টজনদের স্মরণে ছাতক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটস্থ ছাতক সমিতির উদ্যোগে সদ্য প্রয়াত ছাতকের বিশিষ্টজনদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৬ জুন) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেটস্থ ছাতক সমিতির সভাপতি আ.ন.ম.ওহীদ কনা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোজানাত করেন মাওলানা বুরহান উদ্দিন।
সভায় বক্তারা শ্রদ্ধার সাথে সদ্য প্রয়াত ছাতক সমিতির আজীবন সদস্য মোঃ ছানাউর রহমান ছানা, দোলারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মুমিন মাসুক মিয়া, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ছাইম উল্লাহ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুস্ সাত্তার, বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আবু নছর চৌধুরী, সমিতির সহ সভাপতি ফয়জুল বারীর মেয়ে নিপা বেগম রতœা সহ সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মাতা এবং সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আশিক আলীর পিতার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছাতক সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট রাজ উদ্দিন, বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ মোঃ ফজলুর রহমান, সমিতির সহ সভাপতি অধ্যক্ষ খছরুজ্জামান, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ, মোঃ ফজর আলী, মোঃ ফয়জুল বারী, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, মোঃ আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আলা উদ্দিন, এড. মাছুম আহমদ ও মোঃ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হক ও এড. সাজ্জাদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ ওয়াহিদুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালেহ আহমদ, দপ্তর সম্পাদক সৈয়দ মুর্শেদ আলী, প্রচার সম্পাদক মোঃ ফয়জুর রহমান ফয়েজ ও মোঃ কবির আহমদ, সিনিয়র সদস্য মোঃ এনামুল হক কাচা মিয়া, এডভোকেট শফিকুল ইসলাম, রসময় হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুজ্ জাহির, মোঃ আব্দুস সোবহান, আব্দুস সোবহান আজাদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলন, মোঃ জাহির উদ্দিন তালুকদার, মোঃ লুৎফুর রহমান, মনিরুজ্জামান সেলিম, মোঃ আলাউদ্দিন মুক্তা, মোঃ শাহীনুর রাজা চৌধুরী, এডভোকেট শাহাব উদ্দিন, মোঃ আবুল হাসনাত, এম. এ. রশীদ, মোঃ আব্দুল লতিফ রিপন, মাহবুব উদ্দিন কুতুব, মোঃ মোজাম্মেল হক আরশ, মোঃ সাদেক আহমদ, মোঃ আব্দুল আজিজ, মোঃ আশিক মিয়া, মোঃ সাইদুল ইসলাম সুমন, মোঃ আবুল কাশেম, মোঃ আছবর আলী, তুরণ মিয়া, জসিম প্রমুখ।