ছাতক প্রতিনিধিঃ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ছাতকের ঐতিহ্যবাহী জাউয়াবাজার সড়কে যত্রতত্র যানবাহন পার্কিংয়ের ফলে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্ঠি হচ্ছে। এতে যানবাহনে চলাচলকারি, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দূর্ভোগের স্বীকার হচ্ছেন। এছাড়া এখানে বাজারের প্রধান সড়ক দখল করে সিএনজি, ট্রাক, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন স্ট্যান্ড স্থাপন করায় যে কোনো মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতি গুরুত্বপূর্ন জেলা শহরের এ আঞ্চলিক সিলেট-সুনামগঞ্জ সড়কের গা ঘেঁষে গড়ে উঠেছে ভাসমান ও স্থায়ী নানা ধরনের প্রতিষ্ঠান। এমনকি সিলেট-সুনামগঞ্জ সড়কে যাতায়াতকারী যানবাহন, জাউয়া-ছাতক, লক্ষমসোম-কচুঁরগাও এবং জাউয়া-বড়কাপন সড়কে যাতায়াতকারী সিএনজি-অটোরিক্সার স্ট্যান্ড এ সড়কে গড়ে উঠায় এসব স্ট্যান্ডকে ঘিরে সিএনজি-অটোরিক্সা, ট্রাক, পিকআপ ভ্যানগুলো রাস্তা দখল করে যত্রতত্রভাবে রাখা হচ্ছে। ফলে অধিকাংশ সময়েই সড়কে যানজট লেগে থাকে। এতে বাজারের গুরুত্বপূর্ন সড়ক দিয়ে যাতায়াতকারি স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী ছাড়াও নিয়মিত চলাচলকারি জাউয়া বাজার ডিগ্রী কলেজ, জাউয়া বাজার দারুল হাদীছ টাইটেল মাদরাসা, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, কৈতক সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজসহ সরকারী-বেসরকারি একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকহাজার শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে সীমাহিন দুর্ভোগ।
এব্যাপারে জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আছাদুর রহমান আছাদ জানান, যত্রতত্র যানবাহনের পার্কিংয়ের কারনে এ গুরুত্বপূর্ণ সড়কে প্রত্যহ যানজট লেগেই থাকে। এতেকরে সড়ক দিয়ে যাতায়াতকারি স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী ছাড়াও নিয়মিত চলাচলকারি একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকহাজার শিক্ষার্থীদের দুর্ভোগের স্বীকার হতে হয়। এমনকি যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারনে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারছেন না। স্থানীয়রা জনস্বার্থে দ্রুত এব্যাপারে প্রসাশসনিক ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি কামনা করেছেন।
Sylhetnewsbd Online News Paper