আশরাফুর রহমান জুয়েল,সিলেট নিউজ বিডি: সন্ধ্যাবাজারে ভবন নির্মাণের পরিকল্পনাসহ সিলেটে ২০১৮-২০১৯অর্থ বছরের ৭৪৮ কোটি ৬৮লাখ ৪০হাজার টাকার বাজেট ঘোষণা করলেন মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার বিকেল ৫টার পর মেয়র আরিফ সাংবাদিকদের সংবাদ সম্মেলন করে অর্থমন্ত্রীর সংসদে সদ্য ঘোষিত বাজেটের হিসেব নিকেষ তুলে ধরেন।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীর উন্নয়ন নিশ্চিত, সমস্যা দূর হোক, এই আশা লালন করে সিলেট সিটি কর্পোরেশনের ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট ঘোষনা করছি।
সিলেট নগরীর নাগরিকদের অধিকতর সুযোগ সুবিধা প্রদান নিশ্চিত লক্ষ্যকে সামনে রেখে এবার সর্বমোট ৭৪৮ কোটি ৬৪লাখ ৪০হাজার টাকা আয় ও সমপরিমাণ টাকা ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে।
বাজেটে আয়ের খাতগুলো হলো, হোল্ডিং টেক্স ১৭কোটি ৬৫লাখ ৪৪হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্থান্তরের উপর কর ৮কোটি টাকা, ইমারত নির্মাণ ও পুনঃ নির্মাণের উপর কর ২কোটি টাকা, পেশা ব্যবসার উপর কর ৮কোটি ৫০লাখ টাকা, বিজ্ঞাপনের উপর কর ১কোটি টাকা, বিভিন্ন মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফিস বাবদ ২০লাখ টাকা, বাসটার্মিনাল ইজারা বাবদ আয় ৭৫লাখ টাকা, খেয়াঘাট ইজারা বাবদ ১৫লাখ টাকা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ভাড়া বাবদ ৮০লাখ টাকা, রাস্তাকাটার ক্ষতিপূরণ বাবদ আয় ২০ লাখ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে আয় ৮০লাখ টাকা, পানির সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ ৩কোটি ৫০লাখ টাকা, পানির লাইনের সংযোগ ও পুনঃসংযোগ ফিস বাবদ ১কোটি টাকা, নলকূপ স্থাপনের অনুমোদন ও নবায়ন ফি বাবদ ১কোটি ৫০লাখ টাকা প্রভৃতি।
মেয়র বলেন, ‘কিছুদিন আগে আমরা সন্ধ্যাবাজারের ছড়ার উপর নিয়মতান্ত্রিকভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙে দিয়েছি। এছাড়াও এখানে যাতে আর কোনো অসামাজিক কার্যকলাপ পরিচালিত না হয়, সেজন্য আমরা এখানে নতুনভাবে ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘ভবনের প্রথম ৬ তলায় থাকবে ব্যবসা প্রতিষ্ঠান এবং পরবর্তী ৬ তলায় থাকবে আইসিটি ভবন। ইতিমধ্যেই আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বারকে নিয়ে আমরা জায়গা পরিদর্শন করেছি। তিনি আমাদেরকে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।’
Sylhetnewsbd Online News Paper