সিলেট নিউজ বিডি ডেস্ক: আসন্ন সিলেট সিটি নির্বাচনকে সামনে রেখে ২০নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মিঠু তালুকদারের পক্ষে সোমবার ২৫ জুন রাতে নগরীর ২০নং ওয়ার্ডের শিবগঞ্জ এলাকায় গণসংযোগ করেন সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া সম্পাদক এড. রঞ্জতিত সরকার। তার সাথে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম, সামাদ আহমদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুর রহমান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ খান, জেলা যুবলীগ নেতা ফরিদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী সহ বিপুল সংখক যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper