ইতালী পাড়ি দিতে সাগরে প্রানহারালেন শিহাব

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখার তরুন লিবিয়া হয়ে ইতালী পাড়ি দিতে উরোপ ভুমধ্যসাগরে প্লাস্টিক বুটে করে সমুদ্র যাত্রায় মৃত্যু বরন করে চান্দগ্রামের মাওলানা ইব্রাহিম আলীর পুত্র শিহাব উদ্দিন ফারুক (২৩)।

ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে গত দুই মাস আগে অবৈধ পথে দালালের মাধ্যমে বড়লেখা উপজেলার কয়েকজন তরুন লিবিয়া পাড়ি জমান। একই গ্রামের বেলাল তার মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করেন ।

প্লাস্টিক বুটে করে সমুদ্র যাত্রায় বেচে ফেরা একই গ্রামের বেলাল তার মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করে বলেন,গত মঙ্গলবার ৭৬জনের একটি দলে বিয়ানীবাজার ও বড়লেখার অনেক তরুন ছিলেন যারা প্লাস্টিক বুটে করে সমুদ্র যাত্রা করেন। মাঝপথে রাস্তা হারিয়ে কয়েক ঘন্টা তারা সমুদ্রে ছিলেন,একসময় জ্বালানী ফুরিয়ে গেলে আস্তে আস্তে প্লাস্টিকের বুটটি ডুবতে থাকে। এমতাবস্থায় আতংকিত হয়ে সবাই পানিতে ঝাপ দেন।

নিহত শিহাব উদ্দিনের পরিবারের সূত্রে জানান জানাজায়, প্লাস্টিক বুটে করে সমুদ্র পথে যাত্রা দেয়ার পরপর আর কোনো যোগাযোগ হয়নি, পরে তারা একই গ্রামের বেলালের মাধ্যমে ফারুকের মৃত্যুর খবর পান। এরপর থেকে দালালের সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বার বন্ধ পাওয়ায় তারা আর কিছু জানতে পারেননি।

গত কয়েক বছর ধরে প্রচুর বাংলাদেশী তরুন লিবিয়া হয়ে সাগর পথে স্বপনের দেশ ইতালী পাড়ি জমিয়েছিলেন। মধ্যখানে অনাকাঙ্খিত বুট ডুবিতে বাংলাদেশী অনেক তরুনের মৃত্যূ হয়। বিপদজনক সাগর পথে মধ্য খানে কিছুদিন ইউরোপযাত্রা স্থিমিত হয়ে পড়ে। তবে গত কিছুদিন থেকে আবারো এ পথে পা বাড়াচ্ছেন কতিপয় ইউরোপ স্বপ্নগামি তরুনরা।

ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে গত দুই মাস আগে অবৈধ পথে দালালের মাধ্যমে বড়লেখা উপজেলার কয়েকজন তরুন লিবিয়া পাড়ি জমান। একই ঘটনায় বিয়ানীবাজার বড়লেখা উপজেলার কয়েকজন তরুন এখন নিখোঁজ রয়েছেন।