বড়লেখায় যুবকের রহস্যজনক মৃত্যু

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলা ১নং বর্ণী ইউনিয়নের বর্ণীচক গ্রামের দুবাই প্রবাসী নিজাম উদ্দিনের ছেলে আলতার হোসেন(২৭) রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২৬ জুন) দুপুরে শয়নকক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতের খাবার শেষে আলতার হোসেন নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে সয়ন কক্ষে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তারা ঝুলন্ত অবস্থান থেকে নিছে নামিয়ে রাখেন।

খবর পেয়ে বড়লেখা থানার এস-আই মাজহারু ইসলাম লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

অনুসন্ধানে জানা য়ায়, পরিবারের লোকজন ঘটনার রাতে নিহতের শয়নকক্ষে তার ভগ্নিপতির রাত্রিযাপনের বিষয়টি গোপন রাখা হচ্ছে এবং তার মোবাইল ফোন বিক্রি করে দিয়েছে এমন কথাবার্তায় এ মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে রহস্যের সৃষ্টি হয়েছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর জানান, আপাতত থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের লোকজনের কথাবার্তা রহস্যজনক মনে হচ্ছে আত্নহত্যা নাকি হত্যা তা তদন্ত করে দেখা হবে।