মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মাদক আমাদের সমাজের কি করছে তার ভয়াবহ চিত্র তরুণ ও যুব সমাজের কাছে তুলে ধরতে হবে। মাদক এক ঘরের শান্তি কিভাবে বিনষ্ট করছে সে বিষয়ে তাদেরকে জানাতে হবে। যদি মাদকের কুফলগুলো তরুণ ও যুব সমাজের কাছে তুলে ধরা যায় তাহলে আমাদের তরুণরা আর বিপথগামী হবেনা। এছাড়া মাদকের বিরুদ্ধে আমাদের জেগে উঠতে হবে। ঘরে ঘরে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে।
মঙ্গলবার (২৬ জুন) বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী,নারি শিক্ষা একাডেমির উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

Sylhetnewsbd Online News Paper