মিথ্যা সংবাদের প্রতিবাদে কুলাউড়া ভাইস চেয়ারম্যানের বিজ্ঞপ্তি

সিলেট নিউজ বিডি ডেস্ক: কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে জড়িয়ে ‌’কুলাউড়ায় যুগান্তর প্রতিনিধিকে হুমকির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভাইস চেয়ারম্যান মাও ফজলুল হক খান সাহেদ।

তিনি বুধবার(২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে বলেন, যুগান্তর পত্রিকা, সময়ের সাথে টুয়েন্টিফোর ডট কম, এই বেলা ডট কম,সহ বেশ কয়েকটি অনলাইন পোর্টালে মিথ্যা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।

এই সংবাদের সাথে ভিন্নমত পোষণ করে ভাইস চেয়ারম্যান মাও ফজলুল হক খান সাহেদ আরো বলেন, আমি কুলাউড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান। সম্প্রতি আমাকে জড়িয়ে আপনাদের অনলাইনসহ বেশ কয়েকটি অনলাইনে সংবাদ প্রকাশিত হয়েছে যা আমার দৃষ্টিগোচর হয়েছে। তাছাড়া আত্মপক্ষের সমর্থনের সুযোগ না দিয়েও নিউজ প্রকাশিত হয়েছে, যা আমার ব্যাক্তিগত মান মর্যাদা ক্ষুন্ন হওয়ার শামিল। প্রকৃতপক্ষে সংবাদে যেসব বিষয়টি উঠে এসেছে বাস্তবে এমন কিছু ঘটেনি। একটি পক্ষ তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে আমার প্রিয় সাংবাদিক আজিজুল ইসলাম ভাইকে ব্যবহার করে উস্কে দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করাচ্ছে।

কুলাউড়া উপজেলা আল-ইসলাহকে জড়িয়ে একটি ভিত্তিহীন সংবাদ অনলাইন নিউজ পোর্টল ‌’এইবেলায়’ প্রকাশিত হয়েছিল। সে বিষয়টি ক্লিয়ার করতে সাংবাদিক আজিজুল ইসলাম ভাইয়ের সাথে দেখা করতে অফিসে গিয়েছিলাম। সে সময় আজিজুল ইসলাম ভাই উত্তেজিত হয়ে আমাদের পীর মুর্শিদ ছাহেব কিবলাহ আল্লামা ফুলতলি (র:) এর ছেলেকে জড়িয়ে কটুক্তি করেন এবং সেটার প্রতিবাদ করেন রবিরবাজার আলিম মাদ্রাসার শিক্ষক মাও মখলিছুর রহমান, কাজী এহসানুল মাহবুব জাকির, তালামীয নেতা ফয়জুর রহমান শাহীন। আমি তাৎক্ষনিক আজিজ ভাইয়ের সাথে তাদের কোলাকুলি করিয়ে মিটমাট করে চায়ের দাওয়াত দিয়ে আসি। এর বেশি কিছু হয়নি।

কয়েকটি অনলাইনে দেখা যায়, আমার ছবি সম্বলিত মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। যা আজিজ ভাইয়েরমত একজন সিনিয়র সাংবাদিকের কাছ থেকে প্রত্যাশা ছিলো না।

তবে এটা মিথ্যে নয়, আজিজুল ইসলাম ভাই নানা সময় আল্লামা ফুলতলি (র:) সংগঠন- আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়াকে জড়িয়ে- ব্যঙ্গ করে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেন। এসব মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা থেকে আমার প্রিয় সাংবাদিক আজিজুল ইসলাম ভাইসহ সংশি­ষ্ট প্রতিবেদক ও গণমাধ্যমকে বিরত থাকবেন বলে আশা করছি। প্রেস বিজ্ঞপ্তি