সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দেশ বিদেশের সকল জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী মুক্তি সম্ভব নয়। তিনি দেশের মাটি ও মানুষের প্রয়োজনে সম্মিলিত ভাবে দেশ রক্ষার আন্দোলনে কাজ করতে হবে। তিনি স্বেচ্ছাসেবক দল নেতা লিটন বিদেশের মাটিতেও জাতীয়তাবাদী শক্তির প্রচার ও প্রসারে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মিজান চৌধুরী গতকাল ২৭ জুন বুধবার বিকেলে স্থানীয় একটি হোটেলে ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বদরুল আলম লিটন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে গমণ উপলক্ষে তার সম্মানে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবিদুর রহমান আবিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সংবর্ধিত অতিথি ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বদরুল আলম লিটন, ছাতক উপজেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ডাঃ শাহ সৈয়দুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আবু সুফিয়ান, সিলেট মহানগর বিএনপির সদস্য এস এম আমজদ, আনোয়ার হোসেন, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ছমরু মিয়া, উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক সদরুল আমিন সোহান, বিএনপি নেতা ইসলাম ফিরোজ, সুনামগঞ্জ জেলা যুবদল নেতা গাজী মিল্টন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান আজিজ, সিলেট মহানগর যুবদল নেতা জামাল আহমদ খান, সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি এস এম সেফুল, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাকিল আহমদ, মিজানুর রহমান, শামীম আহমদ, কামাল উদ্দিন মেম্বার, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, ছাতক উপজেলা যুবদল নেতা আবু শামীম, উপজেলা স্বেচ্ছাসেবদলের যুগ্ম সম্পাদক বাবুল আহমদ, আব্দুস সালাম ইমরান, ইকবাল হোসেন, যুবদল নেতা অলিউর রহমান আলেক, মোহাম্মদ আজাদ মিয়া, নেছার আহমদ, শাহ তুরন মিয়া, স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আকলুছ আলী, মাহবুবুর রহমান, শহীদুর রহমান, জাহাঙ্গীর আলম, আখতার হোসেন, মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, আফরোজ মিয়া, আবুল হাসান, উপজেলা ছাত্রদল নেতা শাহ কামাল, সেপার আহমদ, আমিনুর রহমান প্রমুখ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে বদরুল আলম লিটন বলেন- বর্তমানে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। এমতাবস্থায় জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। তিনি তার আগামীর সফলতায় সকলের দোয়া কামনা করেন।
Sylhetnewsbd Online News Paper