সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপিতে বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র পদে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
বিএনপির মনোনয়ন বোর্ড ধানের শীষ প্রতীকে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সদ্য পদত্যাগ করা মেয়র আরিফুল হক চৌধুরীকে দলীয় মনোনয়ন দিলেও প্রথম থেকেই এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছিলেন সেলিম।
অবশেষে বৃহস্পতিবার ২৮ জুন বিকাল পৌনে ৫ টায় আঞ্চলিক নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমাদানের মাধ্যমে নিজের নিজের অবস্থান জানান দেন।
কেন্দ্রীয় সিদ্ধান্তের বিপরীতে তার এ মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়টি আরিফ ঘনিষ্ঠরা অন্যভাবে নিলেও বদরুজ্জামান নিজে বিষয়টিকে তৃণমূলের চাওয়া হিসেবেই দেখছেন।
Sylhetnewsbd Online News Paper