বাংলাদেশ আন্তঃজেলা ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক কমিটি গঠন

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ আন্তঃজেলা ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠন উপলক্ষ্যে ২৯জুন রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট ফটো সাংবাদিক মামুন হাসানের সভাপতিত্বে ও মোঃ রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক মামুন হাসান (গাইবান্ধা)-কে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম খান (ময়মনসিংহ)-কে সদস্য সচিব এবং মোঃ রবিউল ইসলাম রুবেল (রংপুর)-কে যুগ্ম আহ্বায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আন্তঃজেলা ঐক্য পরিষদ সিলেট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংবাদিক সংগ্রাম সিংহ (মৌলভীবাজার), মোঃ নাইমুল হক চৌধুরী (সিলেট), মোঃ মাহবুবুল হক (নেত্রকোনা), মোঃ সাইফুল আলম পারভেজ (কিশোরগঞ্জ), শফিকুল ইসলাম শফিক (কিশোরগঞ্জ), খুর্শেদ বিন ইছহাক (চট্টগ্রাম), মোঃ গোলাম সারোয়ার (বরিশাল), এডভোকেট মোঃ আবুল কাশেম (সুনামগঞ্জ), মোঃ আনোয়ার হোসেন রাসেল (শেরপুর), ইঞ্জিনিয়ার আব্দুর রহিম (জামালপুর) মোঃ শাহ আলম (কিশোরগঞ্জ) মোঃ মিজানুর রহমান (ময়মনসিংহ), মোঃ আজহারুল ইসলাম মানিক (নেত্রকোনা), পারভেজ আহাম্মেদ (নীলফামারী), মোঃ আলী আহমদ (সিলেট), মোঃ নজরুল ইসলাম (গাইবান্ধা), শেখ আখতারুজ্জামান আক্তার (কিশোরগঞ্জ), মোঃ ইকবাল হোসেন খান (নেত্রকোনা), আব্দুল জলিল (টাঙ্গাইল), সুমন আলী (জামালপুর), মোঃ শামীম (জামালপুর), সাইফুজ্জামান চৌধুরী (চট্টগ্রাম), প্রকৌশলী মোঃ আবু নাসের (ফেনী), মোঃ সেলিম মজুমদার (চাঁদপুর), সাংবাদিক শেখ নাসির (খুলনা), এম এ সাত্তার (রংপুর), হাবিবুর রহমান আহসান (কিশোরগঞ্জ), ডাঃ জাকারিয়া মাহমুদ (কুড়িগ্রাম), মোঃ আজিজুল গণি রাজু (মৌলভীবাজার), মোঃ মেহেদী হাসান (খুলনা)।