সিলেটে স্বতন্ত্র মেয়র প্রার্থীর কার কত সম্পদ

সিলেট নিউজ বিডি ডেস্ক: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন – ২০১৮ এর স্বতন্ত্র মেয়র পদের ৪ প্রার্থীদের জমাকৃত হলফনামায় কার কত সম্পদ তুলে ধরা হলো:

বদরুজ্জামান সেলিম: আয়ের উৎসে বাৎসরিক আয় ব্যবসা খাতে ছিলো ২লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ৫০হাজার টাকা। স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকারাদি স্ত্রীর নামে ২২ভরি। ইলেকট্রনিক সামগ্রী নিজ নামে এসি ২টি, ফ্রিজ ৪টি, টিভি ১টি। আসবাবপত্রে নিজ নামে খাট ৪টি, চেয়ার ২টি, সোফা ১টি। স্থাবরে পৈত্রিক সূত্রে যৌথ মালিকানায় ৬ভাগের ১ভাগ নিজ নামে বাড়ি/এপার্টমেন্ট রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দল এর মেয়র পদে প্রার্থী ড. মো. মোয়াজ্জেম হোসেন খান: আয়ের উৎসে চাকুরী থেকে বাৎসরিক আয় ১১লাখ ২০হাজার ৬২৪টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নিজ নামে নগদ ২০হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১লাখ টাকা। ইলেকট্রনিক সামগ্রী নিজ নামে ৪০হাজার টাকা। আসবাবপত্র নিজ নামে ৩০হাজার টাকা। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে কৃষি জমি যৌথ মালিকানায় ২০০ শতাংশ। যার ৪ভাগের এক ভাগ নিজ নামে।

স্বতন্ত্র থেকে মেয়র পদে প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের : আয়ের উৎসে পেশা(শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক ইত্যাদি) থেকে বাৎসরিক আয় ২লাখ ৯০হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে নগদ ২লাখ ৫০হাজার টাকা। স্থাবর সম্পদে অকৃষি জমি যৌথ মালিকানায় রয়েছে ০.০৭৬০একর। যার প্রার্থীর অংশ ০.০৩৮০একর।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ দলের মেয়র পদে প্রার্থী মো. আবু জাফর: আয়ের উৎসে কোন কিছু উল্লেখ করেনি। অস্থাবরের নিজ নামে নগদ ১লাখ ৫০হাজার টাকা ও ইলেকট্রনিক সামগ্রী মোবাইলে রয়েছে ৫হাজার টাকার। স্থাবর সম্পদে রয়েছে ০.০৭৭৫ভূমির মধ্যে ২তলা ভবন যৌথ মালিকানায়। তবে নিজ নামে কোন বন্ঠন হয় নাই বলে উল্লেখ করেন তিনি।