সিলেট নিউজ বিডি ডেস্ক: আপিলে টিকে গেলেন সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রকিব বাবলু। বাছাইকালে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
আপিলের শেষ দিন বৃহস্পতিবার ০৫ জুলাই দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার আপিল শুনানী হয়।
এ সময় তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে সহকারি বিভাগীয় কমিশনার তার মনোনয়নপত্র বহাল রাখার নির্দেশ দেন। তিনি সিসিক’র ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার।
Sylhetnewsbd Online News Paper