সিসিক নির্বাচনে দুই সর্বকনিষ্ট প্রার্থী: একজনের বিদায়

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বকনিষ্ট প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তরুণ ব্যবসায়ী মুক্তাদির হোসেন তাপাদার ও কাউন্সিলর পদে ব্যবসায়ী ও সাংবাদিক সলমান আহমদ চৌধুরী।
কিন্তু মনোনয়ন যাচাই-বাছাইয়ে সর্বকনিষ্ট মেয়র পদপ্রার্থী মুক্তাদির হোসেন তাপাদার বাদ পড়লেও ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সর্বকনিষ্ট প্রার্থী হিসেবে বৈধ হয়েছেন সলমান আহমদ চৌধুরী।

জানা যায়,সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল ২৮শে জুন এবং গত ১ ও ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল।
মনোনয়ন যাচাই-বাছাইকালে ১ জুলাই কাউন্সিলর প্রার্থী সলমান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর দিনই ২ জুলাই মেয়র পদপ্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন।ঐদিন ৩ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার।এদের মধ্যে সর্বকনিষ্ট প্রার্থী মুক্তাদির হোসেন তাপাদারও ছিলেন।

এ ব্যাপারে মুক্তাদির জানান, ৩০০ জন ভোটারের মধ্যে ৪ জনের স্বাক্ষর এ ভূল ছিল এই জন্য আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তবে আমি আপিল করব।
মনোনয়ন বাতিলের পর বিভাগীয় কমিশনার বরাবর আপিল করলেও আপিলে টিকে থাকতে পারলেন না তিনি।
এই ব্যাপারে কাউন্সিলর প্রার্থী সলমান চৌধুরী জানান,সিসিকের ইতিহাসে এই প্রথম আমি একজন সর্বকনিষ্ট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে বৈধ হিসেবে গৃহিত হয়েছি।ইনশা আল্লাহ সর্ব কনিষ্ট প্রার্থী হিসেবে আগামী ৩০ জুলাই আমার প্রাণপ্রিয় ১নং ওয়ার্ডবাসী আমাকে বিপুল ভোটে জয়লাভ করে ইতিহাস রচনা করবেন বলে আমি আশাবাদী।
আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশী।