তাহিরপুর প্রতিনিধি,সিলেট নিউজ বিডি: তাহিরপুরের ঘুষ-দুর্নীতিতে অভিযুক্ত ও বিতর্কিত শিক্ষা অফিসার মো. ফেরদৌস আলমের বদলি।
জানা যায়, দুর্নীতির অভিযুক্ত শিক্ষা অফিসার ফেরদৌস কে তাহিরপুর হতে জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসে বদলি করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বদলির আদেশের সুত্রমতে জানা যায় ১১ জুলাইয়ের মধ্যে ফেরদৌস আলম বর্তমান কর্মস্থল তাহিরপুর শিক্ষা অফিসের দায়িত্বভার হস্তান্তর না করলে পরদিন ১২ জুলাই থেকে ওই আদেশ অবমুক্তি বা ষ্ট্যান্ড রিলিজ হিসাবে গণ্য করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালকের স্বাক্ষরিত এ আদেশ ক্রমেই উপজেলা বিতর্কিত শিক্ষা অফিসার মো. ফেরদৌসকে বদলীর নির্দেশ প্রদান করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌস আলম ও সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, ঘুষ, শিক্ষকদের হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সিলেট বিভাগীয় উপ পরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর সম্প্রতি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বিষয়টি আমলে নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক(প্রশাসন) মো. বাহারুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ৪ জুলাই উপজেলা শিক্ষা অফিসার মো. ফেরদৌসকে বদলীর আদেশ প্রদান করা হয়।
একই আদেশে জেলার জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীনকে তাহিরপুর উপজেলা শিক্ষা অফিসার হিসাবে দ্রুত যোগদান করারও নির্দেশনা দেয়া হয়।
Sylhetnewsbd Online News Paper