সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ঐতিহ্যবাহী পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রী ও সিলেটের ঐতিহ্যবাহী এম.সি কলেজের শিক্ষার্থী মো. রেজমিন আক্তারের হত্যার প্রতিবাদে ও হত্যাকারী ঘাতক স্বামী সাফিউলের ফাঁসির দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৭ জুলাই) দুপুর দেড়টায় ছাতকের পঞ্চগ্রাম বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ মিয়ার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট তৈয়বুর রহমান, আব্দুল কাইয়ূম, সফিক উদ্দিন, আমজাদ আলী আশকর, কয়াছ মিয়া, এম. এ বারেক লয়লুছ, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সভাপতি মোজাহিদ আলী, ছায়েম আহমদ, এনামুল কবির, আজমল হোসেন সুপার, সাইফুল ইসলাম, আহকাম উদ্দিন, সুজন মিয়া, ছালেহ আহমদ, ওলিউর রহমান আলেক, মাজহারুল ইসলাম, মো. শিরন, হাবিবুর রহমান, কাওছার, শহিদুল, জামাল, বদরুজ্জামান, জুবায়ের আহমদ, মরম আলী, শহর আলী, জাহির মিয়া, পায়েল, আব্দুল মানিক, জাহারুল, আফারুল হক, মিজানুর রহমান, ছাদিকুর রহমান, মাসুদ, রাহিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পাষন্ড স্বামী সাইফুল রেজমিনকে হত্যা করেছে। পুলিশ তাকে গ্রেফতার করছে। সাইফুলের ফাঁসির দাবিতে এলাকাবাসী ফুসে উঠেছে। বক্তারা রেজমিন হত্যাকারী সাইফুলের ফাঁসির দাবি জানান। তার ফাঁসি না দেওয়া হলে এলাকাবাসী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
তাই মানববন্ধন থেকে সাইফুলকে ফাঁসি দেওয়ার জন্য জোর আহ্বান জানানো এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।
Sylhetnewsbd Online News Paper