সিলেট সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তাহেরের কুশল বিনিময়

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের ৫টি ওয়ার্ডের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. এহছানুল হক তাহের। সোমবার ০৯ জুলাই দুপুর থেকে বিকাল পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের ০১, ০৪, ০৫, ০৭ ও ১৭ নং ওয়ার্ডে কুশল বিনিময় করেন। এ সময় তিনি জনসাধারণের কাছে দোয়া ও ভালবাসা কামনা করেন।
৫ টি ওয়ার্ডের জনসাধারণের সাথে কুশল বিনিময়কালে তিনি বলেন, আমি আপনাদের ছেলে। এই নগরীতে আমার জন্ম থেকে বেড়ে উঠা। আপনাদের শাসন-বারণ, আদর-স্নেহ ও ভালবাসা পেয়ে আজ এতোদূর এসেছি। অতিতে সিলেট নগরীর নানা ধরণের সমস্যা ও সম্ভাবনার দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছি এবং আপনাদেরকে পাশে পেয়েছি। তাই ভবিষতেও আপনাদের দোয়া ও ভালাবাসা নিয়ে নগরবাসির সেবা করতে চাই। এসময় তিনি সবার কাছে দোয়া, ভালবাসা, সমর্থন প্রত্যাশা করেন। কুশল বিনিময়কালে স্বতন্ত্র প্্রার্থী মো. এহছানুল হক তাহেরের সাথে উপস্থিত ছিলেন, মো: মিজানুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী, মিজানুর রহমান রুমন, আলমগীর রিয়াদ, আব্দুল মুকিত, ইমন আহমেদ, মীর সাইফুল, এবাদ উল্লাহ, বদরুল ইসলাম, নুরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের সাংগঠনিক ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লী ও নানা শ্রেণী পেশার লোকজন।