মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওর পাড়ের বন্যা দূর্গত গরীব অসহায় ৪ শতাধিক পরিবারের মধ্য পলোয়ানবাড়ি অ্যাসোসিয়েশন ইউএসএ’র উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ জুলাই) বিকেলে হাকালুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাসের সভাপতিত্বে ও তালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমেদ, বড়লেখা পলোয়ানবাড়ি অ্যাসোসিয়েশন ইউএসএ’র সদস্য আবুল কালাম ও তারেক হাসনাত, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক গৌছ উদ্দিন শুভ, বড়লেখা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হুসেন।
পৌর ছাত্রলীগের সভাপতি ছিদ্রাতুল কাদের আবির প্রমুখ।

Sylhetnewsbd Online News Paper