পরিবার পরিকল্পনায় ছাতক উপজেলা আবারো শ্রেষ্ঠ

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক উপজেলা আবারো পরিবার পরিকল্পনায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় জেলার ১১টি উপজেলার মধ্যে ছাতককে শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করা হয়েছে। এ নিয়ে পরিবার পরিকল্পনায় টানা ৫ম বারের মতো ছাতক উপজেলা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে। এ উপলক্ষ্যে বুধবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জ শহরের আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিতব্য এক সভায় আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। ছাতক উপজেলার পক্ষে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।