মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলার দক্ষিনভাগ (ওয়াপদা) এলাকায় কুলাউড়া – বড়লেখা আঞ্চলিক মহাসড়কে দ্রুত গামী মাছ সরবরাহী ট্রাকের চাপায় নিজাম উদ্দিন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছেন।
শনিবার(১৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহত নিজাম উদ্দিন দক্ষিনভাগ (দ.) ইউনিয়নের কুলাজুরা পূর্ব হাতলিয়া গ্রামের মৃত ইছবর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আজ সকাল সাড়ে দশটার সময় কুলাউড়া দিগতেকে আসা মাছ সরবরাহকারী দ্রুত গামি ট্রাক টি দক্ষিনভাগ (ওয়াবদা) নামক এলাকায় পৌছলে দক্ষিণভাগ তেকে কুলাউড়া গামি সিএনজি র’ ডান পাশে ধাক্কা দিলে সিএনজি থাকা নাজিম উদ্দিন রাস্তায় পড়ে যান।দ্রুত গামি ট্রাকের পিছনের চাকা চাপাদিলে সাথে সাথেই ঘটানাস্থলে নিজাম উদ্দিনের মৃত্যু হয়।
নিহত নিজাম উদ্দিনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পেশায় একজন কৃষক। আজ সকালে তার স্ত্রী সহ সিএনজি ভাড়া করে তার বোনের বাড়ি কুলাউড়ার উদ্দ্যেশ্যে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে।
বড়লেখা থানার অসি তদন্ত দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার স্তলে এস আই মাজহারুল ইসলাম লাশের সুরতাহল প্রতিবেদন তৈরি করেছেন, ময়না তদন্তের জন্য মৌলভী বাজার সদর হাসপাতালে প্রেরণ করাহবে। মামলার প্রস্তুুতি চলছে।
Sylhetnewsbd Online News Paper