সিসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শামীমকে দিতে হল জরিমানা

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি করপোরেশনে নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ফরহাদ চৌধুরী শামীমকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ১৭ জুলাই বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা মিতা এই জরিমানা আদায় করেন।

এ বিষয়ে ফরহাদ চৌধুরী শামীম বলেন, ‘নির্বাচনী কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এই জরিমানার টাকা আমার সমর্থক জনগণরাই পরিশোধ করে দেন।’

তফসিল ঘোষণার পর থেকেই সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডকে ৯টি ভাগে ভাগ করে জেলা প্রশাসনের ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাজ করে যাচ্ছে।