সিলেটের হাসপাতালে কিশোরী ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী কলেজ হাসপাতালে কিশোরী ধর্ষণের ঘটনায় হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা: এনকে সিনহাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা: দেবপদ রায়।

গত রবিবার রাত ৩টায় ওসমানী হাসপাতালের ৭ নং ওয়ার্ডে পাশবিকতার শিকার হন। এ ঘটনায় কিশোরীর বাবা কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক মাকামে মাহমুদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।