নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে কামরানের অভিযোগ

সিলেট নিউজ বিডি ডেস্ক: ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন অপর কাউন্সিলর পদপ্রার্থী মো. মোখলেছুর রহমান কামরান।

বুধবার ১৮ জুলাই জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার বরাবরে প্রেরিত এক আবেদনে তিনি এই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।

এতে তিনি উল্লেখ করেন, ১৮ জুলাই নরসিংটিলা এলাকায় আচরণ বিধি লঙ্ঘন করে নারী পুরুষ নিয়ে মিছিল সমাবেশ করেন নজরুল ইসলাম বাবুল। যার ছবি ও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত রয়েছে।
মখলিছুর রহমান কামরান এ ব্যাপারে নজরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান।