বৃহস্পতিবার থেকে শাহজালাল (রহ.) মাজারে দুদিনব্যাপী ওরস শুরু

সিলেট নিউজ বিডি ডেস্ক: ওলিয়ে কামিল হজরত শাহজালাল মর্জরদ ইয়ামনী (রহ.) ৬৯৯তম দুদিনব্যাপী ওরস শুরু হবে ওরস আগামী ২ ও ৩ আগষ্ট (বৃহস্পতিবার ও শুক্রবার)।

প্রতিবছর আরবি মাসের ১৯ ও ২০ জিলক্বদ দুই দিনব্যাপী হজরত শাহজালালের (রহ.) ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। এ ধারাবাহিকতায় এবারও আগামী ২ ও ৩ আগষ্ট (বৃহস্পতিবার ও শুক্রবার) পালিত হবে ওরস।

২ আগস্ট দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে ওরস মোবারকের শেষ মোনাজাত আরম্ভ হইবে।
উরস মোবারকে দেশবাসীর শান্তিপূর্ণ অংশগ্রহণের আহবান জানিয়েছেন দরগাই-ই হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) মাজারের মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান।