ছাতকের সিংচাপইড় মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় ইসলামীয়া হাফিজিয়া আলিম মাদরাসায় এক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আলিম প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদরাসা শিক্ষার্থীদের উদ্যোগে মাদরাসার হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাদরাসার গভর্নিংবডির সভাপতি সাবেক মেম্বার মো. নুরুল ইসলাম তালুকদার।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাদীর সভাপতিত্বে ও সহকারি মৌলভী মাওলানা মুখতার আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা তাজুল ইসলাম, প্রভাষক জাফর সিদ্দিকী, প্রভাষক মসকুল হোসেন, মাদরাসার সাবেক ভিপি আলী হোসেন মানিক, সাবেক ছাত্র শওকত আলী।
এসময় মাদরাসার আরবী প্রভাষক মাওলানা গোলাম গাউছ, মাওলানা আমিরুল ইসলাম, সহকারি মৌলভী মাওলানা মনোওর আলী, সিনিয়র শিক্ষক মাওলানা আ.ন.ম ফয়জুন-নুর, বিএসসি শিক্ষক শাহ মুহাম্মদ আলী আকবর, শিক্ষক আজিম উদ্দিন, আফজাল হোসেন, মৌলভী সেলিম হোসেন, ক্বারী আবদুল খালিক, সাবেক প্যারা শিক্ষক বদরুল আলম খানসহ শিক্ষার্থীও অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দাখিল পরীক্ষায় এ-প্লাস পেয়ে উত্তীর্ণ মাদরাসার কৃতি শিক্ষার্থী মাহবুবা আক্তার নার্গিসকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও মাদরাসার সহকারি অধ্যাপকের পক্ষথেকে নগদ দুই হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এরআগে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন মাদরাসা শিক্ষার্থীরা এবং শেষে সবক প্রদান করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল হাদী। মিলাদ ও দোয়া পরিচালনা করেন- মাওলানা আ.ন.ম ফয়জুন-নুর ও সহকারী অধ্যাপক মাওলানা তাজুল ইসলাম। এসময় গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মরহুম হাজী সমর আলীর পরিবারের পক্ষথেকে মাদরাসার দরিদ্র-মেধাবী ২০জন শিক্ষার্থীকে পাঞ্জাবী ও ৫জনকে বোরকা প্রদান করা হয়।