সিলেটে ককটেল হামলায় এসআই রায়হান আহমদ আহত

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটে ককটেল হামলায় আহত হয়েছেন পুলিশের এক উপ পরিদর্শক এসআই রায়হান আহমদ। তিনি দক্ষিণ সুরমার কদমতলী ফাড়িতে কর্মরত।

বুধবার ২৫ জুলাই দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার হুমাযুন রশীদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল ফজল জানান, রাতে থানা থেকে মোটরসাইকেলযোগে কদমতলী ফাড়িতে যাচ্ছিলেন এসআই রায়হান। হুয়ায়ুন রশীদ চত্বর এলাকায় যাওয়ার পর একদল যুবক মিছিল সহকারে এসে তাকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরনে রায়হান আহত হন। তাকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে, কারা বা কোন প্রার্থীর পক্ষে মিছিল নিয়ে এসে হামলা করা হয়েছে সে বিষয়টি জানাতে পারেননি ওসি ফজল।