তাহিরপুর প্রতিনিধি: চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে তাহিরপুর মাদকবিরোধী মহাসমাবেশ ও কনসার্ট অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (২৬ জুলাই) তাহিরপুর সীমান্তবর্তী লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পরিবেশ ও হাওড় উওন্নয়ন সংস্থার আয়োজনে মাদকবিরোধী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমদ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবেন সুনামগঞ্জ প্রশাসন, সুনামগঞ্জ জেলা পুলিশ ও তাহিরপুর উপজেলাবাসী।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমদ কে সুনামগঞ্জ আসার পর পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Sylhetnewsbd Online News Paper