সিসিক নির্বাচনে থাকছে র‌্যাবের ২৭টি টিম ও ১৪ প্লাটুন বিজিবি

সিলেট নিউজ বিডি ডেস্ক: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীতে নিরাপত্তা জোরদার করতে থাকছে র‌্যাবের ২৭টি টিম ও ১৪ প্লাটুন বিজিবি । নির্বাচন সুস্থ, নিরপেক্ষ ও কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচনের লক্ষ্যে কাজ করবে জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট । এছাড়া নগরীর সাধারণ ভোটাদের সুস্থ্যভাবে ভোট প্রদানের জন্য থাকছে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা । নির্বাচন কমিশনের তথ্যানুসারে জানা যায়, নগরীর ২৭টি ওয়ার্ডের নির্বাচনে এক একটি ওয়ার্ডের জন্য ৩০জন আইনশৃঙ্খলা বাহিনী থাকছে ৩০জন সদস্যের একটি মোবাইল ফোর্স । আর প্রতি ৩টি ওয়ার্ড এর জন্য ১০জন করে একটি স্ট্রাইকিং ফোর্স থাকছে নির্বাচনের জন্য । ২৭টি ওয়ার্ডের নির্বাচনের ১৩৪টি ভোট কেন্দ্রে ৯২৬টি ভোট কক্ষ থাকবে । ভোটকেন্দ্রের মধ্যে ‘সাধারণ’ তালিকায় থাকা কেন্দ্রগুলোতে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ২২ জন সদস্য দায়িত্ব পালন করবেন। আর ‘গুরুত্বপূর্ণ’ তালিকায় থাকা কেন্দ্রে থাকবেন ২৪ জন সদস্য। এছাড়া সাধারণ কেন্দ্রগুলোর প্রতিটিতে পুলিশের একজন এসআই, একজন এএসআই ও পাঁচজন কনস্টেবলসহ সাতজন সদস্য, একজন ব্যাটালিয়ন আনসার সদস্য, একজন পিসি (প্লাটুন কমান্ডার) আনসার সদস্য, একজন এপিসি আনসার সদস্য, ১২ জন লাঠিসহ আনসার সদস্য থাকবেন।
অন্যদিকে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতিটিতে পুলিশের একজন এসআই, একজন এএসআই ও পাঁচজন কনস্টেবলসহ সাতজন সদস্য, তিনজন ব্যাটালিয়ন আনসার সদস্য, একজন পিসি (প্লাটুন কমান্ডার) আনসার সদস্য, একজন এপিসি আনসার সদস্য, ১২ জন লাঠিসহ আনসার সদস্য থাকবেন।নগরীর ২৭টি ওয়ার্ডে ২৭টি মোবাইল ফোর্স থাকবে। পুলিশ ও আনসার বাহিনীর সদস্যের সমন্বয়ে এর প্রতিটিতে সদস্য থাকবে ৩০ জন। এছাড়া প্রতি তিনটি ওয়ার্ডে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য নিয়ে থাকবে স্ট্রাইকিং ফোর্স। নগরীর ২৭টি ওয়ার্ডে স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা থাকবে ৯টি। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে এই স্ট্রাইকিং ফোর্স অ্যাকশনে যাবে।
এর বাইরে নগরীর প্রতি দুই ওয়ার্ড মিলিয়ে এক প্লাটুন বিজিবি মাঠে থাকবে। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ঠেকাতে এবং ভোটাররা যাতে নির্বিঘেœ ভোটকেন্দ্রে যেতে পারেন, তা দেখবে বিজিবি। এছাড়া নগরীর প্রতিটি ওয়ার্ডে টহল দেবে র‌্যাবের একটি করে টিম।
নির্বাচন নির্বিঘ্ন করতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সিলেট সিটি নির্বাচনে নয়জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চারদিন দায়িত্ব পালন করবেন। ভোট গ্রহণের আগের দিন (২৯ জুলাই), ভোটের দিন এবং পরবর্তী দুই দিন এরা মাঠে থাকবেন।
এদিকে, ভোট সুষ্ঠু করতে আগামী শুক্রবার (২৭ জুলাই) রাত ১২টা থেকে বহিরাগতদের সিটি এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে ইসি। এছাড়া ভোটের তিন দিন আগে থেকে ভোটের পরবর্তী তিন দিন পর্যন্ত লাইসেন্সধারী অস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে।