মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভী বাজারের বড়লেখা উপজেলায় নবনির্বাচিত মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক সভা অনুষ্টিত হয়েছে। সভায় সমিতির পক্ষ থেকে ৩১ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়।
বৃহস্পতিবার(২৬জুলাই) বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ মোঃ শাহাব উদ্দিন এমপি।
অনুষ্ঠানে শুরুতে নবনির্বাচিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা র্নিবাহি র্কমকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম,প্রেস-ক্লাব সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ চক্রবর্তী, শরফ উদ্দিন, সুনিল চন্দ্র নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল খালিক, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল বাছিত, সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম প্রমুখ।
সভা শেষে মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষতেকে অতিথিবৃন্দ অবসরপ্রাপ্ত ৩১জন শিক্ষকের হাতে সম্মাননা সনদ ও ক্রেষ্ট তুলেদেন।

Sylhetnewsbd Online News Paper