সিলেট নিউজ বিডি ডেস্ক: আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরানের নির্বাচনী কার্যালয় চৌকিদেখীতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন। বিস্ফোরনের খবর পেয়ে সাথে সাথে নিজ কার্যালয়ে পরিদর্শনে যান মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
এই সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
ছাত্রলীগের সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা দুইটি মোটরসাইকেল যোগে এসে দ্রুত গতিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এই সময় ঠিকভাবে কারো মুখ দেখা যায়নি।
এব্যাপারে পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত হচ্ছে।
Sylhetnewsbd Online News Paper