সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেনের ইশতেহার ঘোষণা

সিলেট নিউজ বিডি ডেস্ক: ইসলামী আন্দোলনের বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খানের নির্বাচনী ২৩দফা ইশতেহার ঘোষণা করেছেন । শুক্রবার বেলা ১১টার দিকে বন্দরবাজার মহাজনপট্টি কাস্টঘরে ডা. মোয়াজ্জেম হোসেন খানের প্রধান নির্বাচনী কার্যালয়ে এই ইশতেহার ঘোষনা করেন ।

মেয়র প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন খানের ২৩দফা ইশতেহারগুলো বিস্তারিত দেওয়া হলঃ নগরীতে ন্যায়ের শাসন ও নাগরিক সেবা প্রতিষ্ঠা, স্বাস্থ্য সেবার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, জননিরাপত্তা নিশ্চিত করণ, নগর পরিকল্পনা ও প্রশাসন, সমাজ সেবার পূর্ণ ব্যবস্থা, প্রযুক্তির সিলেট গঠন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, বৃদ্ধাশ্রম তৈরি ও বয়স্ক ভাতা প্রদান, বিদ্যুতের সুব্যবস্থা, ক্রীড়া, সাংস্কৃতিক উন্নয়ন ও বিনোদন, ব্যবসা বান্ধব নগরী গড়ে তোলা, নারী ও শিশুদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, সুপরিকল্পিত নগরী গঠন, গুণীজন ও নাগরিক সম্মাননা, সহজলভ্য ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহ, নিরাপদ সড়ক গঠন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, হোল্ডিং ট্যাক্স ও বাড়ি ভাড়া, পানি ও পয়ঃনিষ্কাষণ ও সুপেয় পানি সরবরাহ, মসজিদ ভিত্তিক সমাজ গঠন ও সকল ধর্মীয় শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং সংখ্যালঘু ও অবহেলিত জনগোষ্ঠীর মানোন্নয়ন।

এই সময় উপস্থিত ছিলেন – ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৬ আসনে এমপি প্রার্থী মুহাম্মদ আজমল হোসেন, সিলেট-৩ আসনের এমপি প্রার্থী এম.এ. মতিন বাদশাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সদর ও সুনামগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী মুফতি মো. ফখর উদ্দীন, নায়েবে সদর হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি মাওলানা নজির আহমদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক ইউসুফ আহমদ মনসুর, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন, জেলা সভাপতি আবু তাহের মিসবাহ, সহ সভাপতি ফয়জুল হাসান চৌধুরী, নগর সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ, জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব সহ প্রমুখ।