কামরানের সমর্থনে আব্দুর রহিম শামীমের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে আব্দুর রহিম শামীমের উদ্যেগে শুক্রবার (২৭ জুলাই)রাত ৯ঘটিকার সময় নগরীর জিন্দাবাজার ব্রিকলেন রেষ্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

লন্ডন আওয়ামীলীগের ত্রান ও পুনর্বাসন সম্পাদক আব্দুর রহিম শামীমের সভাপতিত্বে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আব্দুর রশিদ রাশেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জজকোর্টের এডিশনাল পি.পি, সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ,সিলেট মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, যুক্তরাজ্য যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মানবধিকার কমিশন ইউরোপ যুক্তরাজ্য শাখার প্রথম মহিলা গর্ভনর জেনিফার সারওয়ার লাক্সমী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওমান জেবীন রুবা, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ডা: নাজিরা চৌধুরী,আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ফাহিমা খানম চৌধুরী, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক দেবাংশু দাস মিটু, সিলেট মহানগর কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল হক রাসেল, স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বনশ্রী দাস অপু, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের প্রকাশনা সম্পাদক আতিকুল আম্বিয়া আতিক,বঙ্গবন্ধু শিশু কিমোর মেলা সিলেট জেলা সাধারন সম্পাদক হক মোহাম্মদ সোফান, শাবি ছাত্রলীগ নেতা সবুজ,খোকন, মাছুম আহমদ,সিলেট ল কলেজ ছাত্রলীগ নেতা ইসলাম উদ্দিন,আব্দুল কাদির, রানা দাস,অমিত,অপু চক্রবর্তি, ছাত্রলীগ নেতা কামরান,মাহবুবুর রহমান শিবলু, শাহিদ খান, জুনেদ আহমদ, এ কে আজাদ প্রমূখ।

এছাড়াও জেলা, মহানগর ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।