সিসিক নির্বাচনে নৌকার সমর্থনে নগরীর আম্বরখানায় বিশাল পথসভা

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকার সমর্থনে নগরীর আম্বরখানা পয়েন্ট শুক্রবার (২৭ জুলাই) রাতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদের সভাপতিত্বে এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল ও সিলেট যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির যৌথ পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দীন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মেয়র পদপ্রার্থী বদর উদ্দীন আহমদ কামরান, পাবনা সদর উপজেলার চেয়ারম্যান মোশাররফ হোসেন, সৌদি আরব জেদ্দার সাবেক চেয়ারম্যান ফয়ছল গেরগরি, সৌদি আরবের শেখ হামাদা জামে মসজিদের ইমাম হারবী, মহানগর আওয়ামীলীগ নেতা জুবায়ের খান, তপন মিত্র, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান মতি,
যুক্তরাজ্য আ,লীগের সভাপতি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার প্রমুখ।